১১ মার্চ, ২০২২
বিশ্বের সবচেয়ে আলোচিত জাহাজগুলোর মধ্যে একটি। মেরু অভিযাত্রী আর্নেস্ট শ্যাকলটনের জাহাজ অ্যান্ডুরেন্স। ১৯১৫ সালে ডুবে যাওয়া এই জাহাজটির সন্ধান মিলেছে একশ বছরেরও বেশি সময় পর। বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
১৯১৫ সালে ওয়েডেল সাগরে জাহাজটি যেভানে বরফে আটকা পড়ার পর ডুবে গিয়েছিল, তার মাত্র ছয় কিলোমিটার দূরে সমুদ্রের নিচে জাহাজটির সন্ধান পাওয়া যায়।
এ ব্যাপারে অনুসন্ধান অভিযানের পরিচালক মেনসুন বাউন্ড জানান, আমরা নিজেদের সৌভাগ্য দেখে অভিভূত। কারণ আমরা জাহাজের ধ্বংসাবশেষে সন্ধান পেয়েছি এবং এর ছবি তুলতে পেরেছি।
একটি রোবোটিক আন্ডারওয়াটার ভেহিকেল জাহাজটির সন্ধান পেয়েছে।