১১ মার্চ, ২০২২
ইউক্রেনে চলমান রাশিয়ার ‘বিশেষ অভিযানের’ দুই সপ্তাহ পেরিয়ে গেছে। পালটা হামলা চালাচ্ছে ইউক্রেনও। এই অবস্থায় শেষ উপায় হিসেবে পুতিন শেষ পর্যন্ত পারমাণবিক যুদ্ধেই জড়াবেন কী না তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে এ ব্যাপারে নিজেদের অবস্থান জানিয়েছে দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ ব্যাপারে বলেন, তিনি বিশ্বাস করেন না ইউক্রেনে সংঘাত পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে।