১২ মার্চ, ২০২২
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি জুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ারসার্ভিস ৬টি ইউনিট। সূত্রপাত ও হতাহতের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
আজ শনিবার (১২ মার্চ) বেলা ২টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের তথ্য পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ির কাজলা মৃধাবাড়ি এলাকায় একটি জুতার গোডাউনে অগ্নিকাণ্ড সংবাদ ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।