১৫ মার্চ, ২০২২
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১০ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পুরস্কারের জন্য মনোনীতরা হলেন- বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রম, আবদুল জলিল, সিরাজ উদ্দীন আহমেদ, মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস, মরহুম সিরাজুল হক, অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম, মরহুম মো. আমির হামজা, মরহুম স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। এ ছাড়া রয়েছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট।