বাস-ট্রাকের সংঘর্ষে ২ জনের মৃত্যু

১৮ মার্চ, ২০২২

রংপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ১০ জন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ (শুক্রবার) ভোর সাড়ে ৫টার দিকে মিঠাপুকুর শঠিবাড়ি পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।