২০ মার্চ, ২০২২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৭ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ৮২ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৬২ জন।
সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫০ হাজার ৬০৯ জন। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৯০ শতাংশ। যা আগের দিন এই সংখ্যা ছিল শূন্য দশমিক ৮৩ শতাংশ।গত ২৪ ঘণ্টায় ৮৩৭ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৭০ হাজার ৪৭১ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।