☰
✕

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন আজ

২১ মার্চ, ২০২২

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় এই তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেবেন। 

সোমবার বেলা সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকা থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে পৌঁছবেন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় কোল জেটিতে ২০০ নৌকা থেকে পতাকা নাড়িয়ে ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে তাকে অভিবাদন জানানো হবে। এরপর বেলা সাড়ে ১১টায় বিদ্যুৎকেন্দ্রটির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।