পাবনায় গণ হত্যা দিবস পালিত

২৬ মার্চ, ২০২২

পাবনা প্রতিনিধি: যথাযথ মর্যাদায় পাবনায় পালিত হয়েছে গণ হত্যা দিবস। শুক্রবার পাবনা জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, আলোক চিত্র প্রদর্শন, নিহতদের স্মরণে দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হয়।

পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন জেলা পরিষদের চেয়ারম্যানও জেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লাল, পৌর মেয়র মোঃ শরীফ উদ্দিন প্রধান, পাবনা  সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, ডিডিএলজি মোকলেসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজ আকতার, পাবনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আকতার রেইনা, বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী  প্রমুখ।