২৯ মার্চ, ২০২২
রাশিয়ান সামরিক বাহিনীর আক্রমণের পর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে ১০০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সোমবার (২৮ মার্চ) কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কোর বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
মেয়র দাবি করে বলেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর থেকে রাজধানী কিয়েভে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এরা সবাই সাধারণ জনগণ। এছাড়াও যুদ্ধ শুরুর পর থেকে ধ্বংস হয়েছে কিয়েভের ৮২টি বহুতল ভবন।