২৯ মার্চ, ২০২২
প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোদোলায়াক টু্ইটারে জানিয়েছেন, ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব নিতে পারে তুরস্ক। তুরস্কের পাশাপাশি ইউক্রেনের দায়িত্ব নিতে পারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি। তিনি আরও জানিয়েছেন, এ দেশগুলো প্রত্যক্ষভাবে ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব নেবে।
তিনি আরো জানিয়েছেন, রাশিয়ার কাছে তারা প্রস্তাব দিয়েছেন, ইউক্রেন ন্যাটো বা অন্য কোনো সামরিক জোটে যোগ দেবে না। তবে এর বদলে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে।
সূত্র: সিএনএন, আল জাজিরা