ঈশ্বরদীতে মৌচাষের সম্ভাবনা সমস্যা ও সমাধানের উপায় শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

০৩ এপ্রিল, ২০২২

পাবনার ঈশ্বরদীতে রোববার (০৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশে মৌচাষের সম্ভাবনা, সমস্যা ও সমাধানের উপায় শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।  ঈশ্বরদীর চর কদিমপাড়া এলাকার মৌ খামারে অনুষ্ঠিত এ মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) এর মহাপরিচালক ড. আমজাদ হোসেন।

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এর কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আতাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএসআরআই এর কীটতত্ত্ব বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা এলমুর রেজা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর পাবনা শাখার ব্যবস্থাপক আমানুল্লাহ, উত্তরবঙ্গ মৌচাষী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম মধু।

মাঠ দিবস অনুষ্ঠানে মৌচাষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন মৌচাষীরা। অতিথিরা সেগুলোর সমাধান ও সম্ভাবনা বিভিন্ন দিক তুলে ধরেন। বিভিন্ন জেলা থেকে ৫০ জন মৌচাষী এ মাঠ দিবসে অংশ গ্রহণ করেন।