গণমাধ্যমের সাথে সংলাপে বসেছে ইসি

০৬ এপ্রিল, ২০২২

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার লক্ষ্যে করণীয় নির্ধারণে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এই সংলাপ শুরু হয়।

এই ধাপে ৩৪ জন গণমাধ্যম ব্যক্তিকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে ইসি। এর মধ্যে উপস্থিত হয়েছেন ২৩ জন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা এ সংলাপে অংশ নিয়েছেন।

জানা গেছে, আগামী নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে তৃতীয় দফায় দেশের ২৩টি দৈনিক পত্রিকার সম্পাদককে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে ১৯ জন বাংলা পত্রিকার এবং চারজন ইংরেজি পত্রিকার সম্পাদক। এছাড়া বিভিন্ন পত্রিকার ১১ জন জ্যেষ্ঠ সাংবাদিককে এ সংলাপে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

মূলত নির্বাচন নিয়ে সাংবাদিকদের পরামর্শ নিতেই সাংবিধানিক প্রতিষ্ঠানটির এই সংলাপের আয়োজন। এর আগে বিগত মাসে শিক্ষাবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে দুই দফায় সংলাপে বসে কমিশন।

ইসির আমন্ত্রণ পেয়েছেন যারা

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, বাংলাদেশ প্রতিদিনের নঈম নিজাম, দৈনিক ইত্তেফাকের তাসমিমা হোসেন, কালের কণ্ঠের শাহেদ মুহাম্মদ আলী, নয়া দিগন্তের আলমগীর মহিউদ্দিন, যুগান্তরের সাইফুল আলম, প্রতিদিনের সংবাদের শেখ নজরুল ইসলাম;, আমাদের সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ার, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন, দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক কামরুল ইসলাম খান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, সংবাদের আলতামাশ কবির, মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক দুলাল আহমদ চৌধুরী, দৈনিক জাগরণ সম্পাদক আবেদ খান, আজকের পত্রিকার ড. মো. গোলাম রহমান, আমাদের নতুন সময়ের নাঈমুল ইসলাম খান, আমার সংবাদের মো. হাশেম রেজা, দৈনিক ভোরের ডাকের কেএম বেলায়েত হোসেন, নিউএজের নূরুল কবীর, ডেইলি স্টারের মাহফুজ আনাম, দ্য ডেইলি অবজারভারের ইকবাল সোবহান চৌধুরী, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এনাম আহমেদ।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার, সিনিয়র সাংবাদিক ও কলাম লেখক বিভু রঞ্জন সরকার, মাহবুব কামাল, সিনিয়র সাংবাদিক অজয় দাসগুপ্ত, সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ, সমকালের সিনিয়র সম্পাদক আবু সাঈদ খান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, দ্য ডেইলি স্টারের এক্সিকিউটিভ এডিটর সৈয়দ আশফাকুল হক, এবং দ্য ডেইলি অবজারভারের অনলাইন ইনচার্জ কাজী আব্দুল হান্নান।