১০ এপ্রিল, ২০২২
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৬৫ জনে পৌঁছেছে। তবে এই সময় কারোর মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৩ জন অপরিবর্তিত রয়েছে।
রোববার অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৭৯ পরীক্ষাগারে পাঁচ হাজার ২৫৪ নমুনা সংগ্রহ করা হয়েছে। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় পাঁচ হাজার ২৪৪ নমুনা।
স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৮৮ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ছয় শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৭০৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৮ হাজার ৬৪০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৭৫ শতাংশ।