টাঙ্গাইলে ট্রেন দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

১১ এপ্রিল, ২০২২

টাঙ্গাইলের কালিহাতীর হাতিয়ায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিক্সার যাত্রী বাবা, মে‌য়ে ও না‌তি নিহত হ‌য়ে‌ছে।

আজ সোমবার (১১ এপ্রিল) দুপু‌রে উপজেলার ঢাকা-উত্তর ও দ‌ক্ষিণাঞ্চল রেললাইনের অর‌ক্ষিত রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহত ব্যক্তিরা হলেন, ঘাটাইল উপ‌জেলার কদমতলীর গারট্ট গ্রা‌মের হা‌মিদ মিয়ার ছে‌লে তা‌য়েবুল। তার মেয়ে তাহ‌মিনা (২৫) ও তাহ‌মিনার ছে‌লে তাও‌হিদ (২)।

নিহতদের স্বজন ও এলাকাবাসী জানায়, দুপুর ২টার দিকে খায়রুল ইসলাম তার শ্বশুরবাড়ি কালিহাতী উপজেলার হাতিয়া থেকে স্ত্রী-সন্তান নিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সাযোগে নিজ বাড়ি কদমতলী ফিরছিলেন। তারা হাতিয়া অরক্ষিত রেলক্রসিং পার হবার সময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ব্যাটারিচালিত অটোরিক্সার চালক ও শিশু তাওহীদ নিহত হয়। এসময় গুরুতর আহত হয় খায়রুলের স্ত্রী তাহমিনা। পরে স্থানীয়রা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। এরপর সেখানেই চিকিৎসাধীর অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, আজ সোমবার দুপু‌রে ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা মালপুরগামী জামালপুর এক্স‌প্রেস ট্রেন‌টি বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশ‌নে যা‌চ্ছিল। এ সময় রেললাইনের হা‌তিয়া অর‌ক্ষিত রেল ক্রসিং দি‌য়ে এক‌টি অটোরিকশা পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লা‌গে। এতে ঘটনাস্থ‌লে ৩ জ‌ন নিহত হয়েছেন।