১৩ এপ্রিল, ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষ উপলক্ষে আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, শেখ হাসিনা আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন।
তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করবে।
সূত্র : বাসস