১৩ এপ্রিল, ২০২২
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলে 'রমজানের গুরুত্ব ও তাৎপর্য' শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) হলের ডাইনিংয়ে এর আয়োজন করে হল প্রশাসন।
সভায় হলের প্রভোস্ট অধ্যাপক ড. ওবায়েদুল ইসলামের সভাপতিত্বে আলোচক হিসেবে ছিলেন আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. নাছির উদ্দিন আজহারি। এসময় হলের আবাসিক শিক্ষক আলতাফ হোসেন, সাজ্জাদ হোসেন জাহিদ, আব্দুল হালিমসহ হলের কর্মকর্তা ও আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে হল প্রশানের পক্ষ থেকে হলের সব আবাসিক শিক্ষার্থীর মাঝে ইফতার বিতরণ করা হয়। বিকেলে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইফতার বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।
উল্লেখ্য, বুধবার একযোগে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।