চার মেগা প্রকল্প উদ্বোধন এবছরেই

১৫ এপ্রিল, ২০২২

২০২২-২৩ অর্থবছরে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে পদ্মা সেতু, মেট্রোরেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও কর্ণফুলী টানেল। আগামী জুনে উদ্বোধন হওয়ার কথা স্বপ্নের পদ্মা বহুমুখী সেতু। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হবে আগামী অক্টোবরে। বছরের শেষ মাস ডিসেম্বরে চালু হবে ঢাকাবাসীর কাঙ্ক্ষিত মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ফলে ২০২২-২৩ অর্থবছরের মধ্যেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে চার মেগা প্রকল্প।