রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৯

১৭ এপ্রিল, ২০২২

রাজধানীর বিভিন্ন এলাকায়  মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৫৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার সকাল ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম শাখা।

ডিএমপি জানায়, আটকের সময় তাদের কাছ থেকে দুই হাজার ৪৫৮ পিস ইয়াবা, ৬৩ গ্রাম ১০ পুরিয়া হেরোইন, ২৮ কেজি ৩৮২ গ্রাম গাঁজা ও ছয় বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।