১৯ এপ্রিল, ২০২২
যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়া রাজ্যের পিটসবার্গ শহরে একটি বাড়ির পার্টিতে বন্দুক হামলায় দু’জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে ১৩ জন। গত রবিবার ভোরে ইস্ট অ্যালেজেনি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এই বন্দুক হামলা পর জড়িতদের খুঁজছে পুলিশ। খবর সিএনএন ও আল-জাজিরার।