২২ এপ্রিল, ২০২২
বঙ্গোপসাগরের সেন্টমার্টিনদ্বীপ চ্যানেলে এক জালে প্রায় ১৫ মণ ওজনের ১২০টি লাল কোরাল মাছ ধরা পড়েছে। কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়ার বাসিন্দা মোহাম্মদ হোসেনের মালিকানাধীন এফবি রহমান নামের ট্রলারে এই মাছগুলো ধরা পড়ে। একেকটি মাছের ওজন সাড়ে চার থেকে ছয় কেজি পর্যন্ত।
বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রলারটি শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাটে পৌঁছালে স্থানীয় উৎসুক জনতা মাছগুলো দেখতে ভিড় জমান। এরই মধ্যে মাছগুলো তিন লাখ টাকায় বিক্রি হয়েছে।