৩০ এপ্রিল, ২০২২
পবিত্র ওমরাহ আদায় করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিন দিনের সৌদি সফরকালে প্রতিনিধি দল নিয়ে ওমরাহ আদায় করেন তিনি।
শনিবার ‘গভর্মেন্ট অব পাকিস্তান’ এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করে।
ওমরাহ আদায়কালে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পাকিস্তানি প্রতিনিধি দলের সম্মানে পবিত্র কাবাগৃহের দরজা উন্মুক্ত করা হয়। এ সময় তিনি হাজরে আসওয়াদ চুম্বন করেন এবং কাবাগৃহে প্রবেশের বিরল সৌভাগ্য লাভ করেন।
একইসাথে নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সাফা-মারওয়া তাওয়াফ করেন। ওমরাহ সম্পন্ন করার পর দেশ ও মুসলিম উম্মাহর উন্নতি, অগ্রগতি ও নিরাপত্তার জন্য বিশেষ মুনাজাত করেন তিনি।
সূত্র : আল আরাবিয়া