০২ মে, ২০২২
দেশের ধর্মপ্রাণ মুসলিমরা যখন ঈদুল ফিতর উপলক্ষ্যে কেনাকাটায় ব্যস্ত তখনই বাজার থেকে উধাও হয়ে গেল সয়াবিন তেল।
রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী, বনানী, তেজকুনীপাড়াসহ বড় বড় কাঁচাবাজারের মুদি দোকানগুলোতেও এ ভোজ্যতেলের দেখা মিলছে না।
দুএকটি দোকানে পাওয়া গেলেও চাহিদার তুলনায় তা একেবারেই অপ্রতুল।
এমন সংকটের মধ্যেই সুখবর, সোয়া দুই কোটি লিটার সয়াবিন তেল নিয়ে বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি জাহাজ।
পর পুরোদমে খালাসও চলছে এর।
এই জাহাজে মোট ২ কোটি ২৯ লাখ লিটার সয়াবিন তেল রয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর সূত্র।
চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, এমভি ওরিয়েন্ট চ্যালেঞ্জ জাহাজে আমদানি করা সয়াবিন তেল খালাস প্রায় শেষ পর্যায়ে। খালাস শেষে কাল বন্দর ত্যাগ করার কথা রয়েছে। পাঁচটি ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানি এ বিপুল তেল আমদানি করেছে।
দেশে অপরিশোধিত আকারে সয়াবিন তেল আমদানি হয়। গত অর্থবছরের হিসাবে, অপরিশোধিত আকারে প্রতি মাসে গড়ে আমদানি হয় ৬৫ হাজার টন। এ