০৪ মে, ২০২২
ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর ফ্লাইওভারের পূর্বপাশে সিএনজি ও বাসের পৃথক সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। ঈদের দিন মঙ্গলবার বিকাল ৪টার দিকে মাত্র ১০ মিনিটের ব্যবধানে পাশাপাশি দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাদুল্লাপুর গ্রামের মৃত আলতাব হোসেনের স্ত্রী রেণু বেগম (৫০), গাজীপুরের দক্ষিণ সালনা এলাকার রমিজ উদ্দিনের ছেলে মো. হোসেন (৪৫), জামালপুরের সাথী আক্তার, দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ী গ্রামের শরিফ হোসেন (২৮)। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।