০৪ মে, ২০২২
বজ্রপাতে দেশের সাত জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলে একই স্থানে তিন কিশোর মারা গেছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় একজন, হবিগঞ্জে দুইজন, বাগেরহাটে একজন, মেহেরপুরে একজন ও কক্সবাজারে একজন ও নোয়াখালীতে একজনের মৃত্যু হয়েছে।