০৫ মে, ২০২২
বর্তমান সময় ট্রেনের টিকিট যেন সোনার হরিণ। একদিকে টিকিট সংকট অন্যদিকে কালোবাজারি। একে যেন মরার উপর খাড়ার ঘা! ট্রেনের টিকিট যেন এক ভোগান্তির নাম। রেলের টিকিট পেতে বিভিন্নজন বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। রংপুরের পীরগাছা রেলস্টেশনে টিকিট কাউন্টারের সামনে চেয়ার, টুল বসিয়ে সিরিয়াল নিচ্ছে ঢাকাসহ বিভিন্ন এলাকার যাত্রীরা। পবিত্র ঈদুল ফিতরের একদিন পর দেখা গেছে এ দৃশ্য!
বুধবার হঠাৎ করে এসব চেয়ার, টুল বসানো দেখে গোটা উপজেলায় বইছে সমালোচনার ঝড়। এমনকি সোশ্যাল মিডিয়া ফেসবুকে তাৎক্ষণিক শেয়ার হলে অনেকে নেতিবাচক মন্তব্য করছেন।