০৯ মে, ২০২২
আগামী সংসদ নির্বাচনে তিনশ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণে এখনও প্রস্তুত নয় নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে নির্বাচন কমিশনের হাতে এক লাখ ৫২ হাজার ৫৩৫টি ইভিএম রয়েছে; যা দিয়ে সর্বোচ্চ একশ আসনে ভোটগ্রহণ করা সম্ভব হবে বলে মনে করছে ইসি সচিবালয়।
তিনশ আসনে এ মেশিনে ভোটগ্রহণ করতে হলে নির্বাচন কমিশনকে অন্তত আরও দুই লাখ নতুন ইভিএম কিনতে হবে। এসব মেশিন কেনার জন্য নিতে হবে নতুন প্রকল্প। একইসঙ্গে বিপুলসংখ্যক জনবলকে প্রশিক্ষণও দিতে হবে। আগামী নির্বাচনের আগে এক লাখের বেশি জনবলকে ইভিএম বিষয়ে প্রশিক্ষণ শেষ করতে হবে। বর্তমানে এ বিষয়ে প্রশিক্ষিত জনবল ১৩ হাজারের কিছুটা বেশি। নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।