১০ মে, ২০২২
শান্তিপূর্ণ পর্যায় থেকে ক্রমশ সহিংস রূপ নিচ্ছে শ্রীলঙ্কার সরকার পতন আন্দোলন। সোমবার দেশটির সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের ব্যক্তিগত বাসভবনসহ কয়েকজন মন্ত্রী-এমপির বাড়ি জ্বালিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।
দেশটির দৈনিক পত্রিকা ডেইলি মিররের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, সোমবার সন্ধ্যার পরে শ্রীলঙ্কার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর কুরুনেঙ্গালায় মাহিন্দা রাজাপাকসের ব্যক্তিগত বাসভবন আগুনে পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকরীরা।
একই দিন দেশটির সাবেক মন্ত্রী জর্জস্টোন ফেরনান্দো. এমপি সনাথ নিশান্থা, এমপি রমেশ পাথিরানা, এমপি মাহিপালা হেরাথ, এমপি থিসা কুতিয়ারাচ্চি, এমপি নিমল লাঞ্জা ও কলোম্বর সংলগ্ন উপশহর মোরাতুয়ার মেয়র সমন লাল ফেরনান্দোর বাড়িতেও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ জনতা।