রাজশাহীতে গুদামে মিলল ২০ হাজার ৪০০ লিটার তেল।।ব্যবসায়ী আটক

১০ মে, ২০২২

রাজশাহীর বাগমারায় গুদামে মজুত করে রাখা ২০ হাজার ৪০০ লিটার তেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তেল ব্যবসায়ী শহিদুল ইসলাম স্বপনকে (৪০)  আটক করা হয়েছে।

সোমবার (৯ মে) রাত সোয়া ৮টার দিকে উপজেলার তাহেরপুর বাজারপাড়া গোডাউন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটক শহিদুল ইসলাম স্বপন ওই এলাকার ইসমাইল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বাগমারা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। জব্দকৃত তেলের মধ্যে ৭ হাজার ৫০০ লিটার সরিষার তেল ও ১২ হাজার ৯০০ লিটার সয়াবিন তেল রয়েছে।