১০ মে, ২০২২
শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সমর্থক ও সরকারবিরোধীদের সংঘর্ষের মধ্যে এক সংসদ সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯০ জনের বেশি। পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই পদত্যাগ করেছেন মাহিন্দা রাজাপক্ষে। খবর এএফপির
পুলিশ জানায়, ক্ষমতাসীন দলের সংসদ সদস্য অমরাকীর্থি আথুকোরালা রাজধানী কলম্বোর উপকণ্ঠে বিক্ষোভকারীদের অবরোধের মুখে পড়েন। এ সময় দুই বিক্ষোভকারীকে গুলি করেন তিনি। এতে ২৭ বছর বয়সী এক যুবক মারা যান। এ সময় সরকারবিরোধী বিক্ষোভকারীরা তাঁকে ঘিরে ধরেন। পরে নিজের পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন ওই সংসদ সদস্য।