যশোরে চোরাই ট্রাকসহ ট্রাক চোর চক্রের সদস্য গ্রেফতার

১৫ মে, ২০২২

ট্রাক চোর চক্রের একজন সক্রিয় সদস্যকে একটি চোরাই ট্রাক সহ গ্রেফতার করেছে যশোর র‌্যাব-৬।র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার এম নাজিউর রহমান আজ দুপুরে সাংবাদিকদের জানান,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে,যশোর শহরতলির আরবপুর ইউনিয়নে সুজলপুরে এক ব্যক্তি একটি ফার্ণিচারের দোকানের কাছে একটি চোরাই ট্রাক বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এরই প্রেক্ষিতে ১৪ তারিখ রাত প্রায় ১২ টার দিকে উক্ত  স্থানে অভিযান পরিচালনা করে ঝালকাঠি জেলার বাসিন্দা মৃত লুৎফর রহমানের ছেলে শাহিন বিশ্বাসকে ট্রাকের বৈধ কাগজ দেখাতে বলে র‌্যাব। শাহিন তা দেখাতে না পারায়, ট্রাক সহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও ২ টি সীম জব্দ করে  র‌্যাব। শাহীন বিশ্বাস যশোর শহরের কাঁঠাল তলার ভাড়াটিয়া।