জিজ্ঞাসাবাদে বেহাল পিকে

১৬ মে, ২০২২

ভারতে গ্রেফতার পিকে হালদারকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে ভারতের অর্থসংক্রান্ত গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিশেষ করে পিকে ও তার ভাই প্রীতিশ কুমার হালদারকে আলাদাভাবে জেরা করে পাচারের ‘অর্থ বিনিয়োগ’ নিয়ে নিশ্চিত তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা। দফায় দফায় জিজ্ঞাসাবাদে মানসিকভাবে ভেঙে পড়েছেন পিকে। সময় পার করছেন কান্নাকাটি করে। মঙ্গলবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের কাছে আসামিদের হস্তান্তর করা হতে পারে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে এসব তথ্য।