খারাপ সময় সামনে: রানিল বিক্রমাসিংহে

১৭ মে, ২০২২

শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে সোমবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। মাহিন্দা রাজাপাকসে বাধ্য হয়ে ক্ষমতা ছাড়ার পর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিক্রমাসিংহে। 

সামনে আরও খারাপ সময় আসছে সে বিষয়টি উল্লেখ করে বিক্রমাসিংহে বলেছেন, আমাদের জীবনে সামনের কয়েকটি মাস হবে সবচেয়ে খারাপ। আমার সত্য লুকানোর কোনো ইচ্ছা নেই এবং জনগণের সঙ্গে মিথ্যা বলার কোনো ইচ্ছা নেই।

সূত্র: এনডিটিভি