আবুধাবিতে রেস্তোরাঁয় বিস্ফোরণ, নিহত ২

২৪ মে, ২০২২

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আল খালিদিয়া এলাকার একটি রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে ২ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১২০ জন।

আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৬৪ জনের অবস্থা আশঙ্কাজনক, বাকি ৫৪ জনের আঘাত তেমন গুরুতর নয়। অনেককেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

আল আরাবিয়া নিউজ