তিন এমপিকে সাবধান করল ইসি

০৩ জুন, ২০২২

দেশের দুই জেলার তিন সংসদ সদস্যকে (এমপি) সাবধান করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২ জুন) নির্বাচন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমানের সই করা চিঠিতে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইকবাল হোসেন, ঝিনাইদহ-১ আসনের মো. আবদুল হাই এবং ঝিনাইদহ-২ আসনের তাহজীব আলম সিদ্দীকিকে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে সাবধান করা হয়েছে।