০৪ জুন, ২০২২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্যে কলা অনুষদভুক্ত এই ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে।।
সকাল ১১টা থেকে শুরু হয়ে শেষ হবে দুপুর সাড়ে ১২টায়। এই পরীক্ষায় এবার এক হাজার ৭৮৮টি আসনের বিপরীতে মোট আবেদনকারীর সংখ্যা ৫৮ হাজার ৫৬৫ জন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৩৩ জন।
দ্বিতীয়বারের মতো এবারো পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে ঢাকাসহ মোট আটটি বিভাগীয় শহরে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার বাইরের কেন্দ্রগুলো হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), বরিশাল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)।