০৪ জুন, ২০২২
করোনাভাইরাস সংক্রমণ রোধে আজ শনিবার থেকে টিকার বুস্টার ডোজ সপ্তাহ শুরু হচ্ছে। আজ সকাল ৯টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী কেন্দ্র থেকে বুস্টার ডোজ দেয়া হবে।
বুস্টার ডোজের গণটিকার এই কার্যক্রম চলবে আগামী ১০ জুন পর্যন্ত চলবে। এই সময়ে দেশব্যাপী এক কোটিরও বেশি মানুষকে করোনা টিকার বুস্টার ডোজ দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে স্বাস্থ্য অধিদফতর ৪ জুন থেকে ১০ জুন কোভিড বুস্টার সপ্তাহ উদযাপনের ঘোষণা দেয়।