০৫ জুন, ২০২২
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। দগ্ধ ও আহত হয়েছেন ২ শতাধিক। এদিকে বিস্ফোরণে ৭ জন শিল্প পুলিশ এবং ২ জন সীতাকুণ্ড থানার পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে এক পুলিশ সদস্যের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনেরও ৯ কর্মী আহত হয়েছেন।