গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা আসতে পারে

০৫ জুন, ২০২২

আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ সব খাতে গ্যাসের দাম সমন্বয় করে নতুন দাম চূড়ান্ত করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। দ্রুত গ্যাসের দাম বৃদ্ধির এ ঘোষণা আসতে পারে।

সংশ্লিষ্টদের দাবি, ভর্তুকি কমাতে দাম বাড়াতে হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সিস্টেম লস আর দুর্নীতি কমালে ভর্তুকি সমন্বয় সম্ভব। ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের বিরোধিতার পরও দাম সমন্বয়ের প্রক্রিয়া চূড়ান্ত করছে বিইআরসি।