প্রধান মন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে ময়মনসিংহে কর্মশালা অনুষ্ঠিত

০৬ জুন, ২০২২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বাস্তবায়নে প্রধান মন্ত্রী শেক হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেই দেশের সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাসহ দারিদ্র ক্ষুধা মুক্তি,বাসস্থান,শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তার বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন।

প্রধান মন্ত্রীর কার্যলয়ের গভর্নেস ইনোভেশন ইউনিটের সহযোগিতায় দেশের অষ্টম বিভাগীয় কমিশনার কার্যলয়ের উদ্যোগে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে দিনব্যাপী কর্মশালায় বক্তার এসব কথা বলেন। দিনব্যাপী কর্মশালায় বিভাগীয় কমিনার মোঃ শফিকুর রহমান বিশ্বাস প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অতিরিক্ত বিভাগীয় কমিনার মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় ভারপ্রাপ্ত রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন,স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক কৃষিবিদ আব্দুল হালিম,জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক,জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান ও মহানগর আওয়ামীলীগের সভপতি এহতেশামুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্যোগ বিশেষ ভাবে গরিব মানুষের জন্য মন্ত্রব্য করে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিনার মোঃ শফিকুর রহমান বিশ্বাস বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা একদিকে যেমন আমাদের সোনালি অতীতকে স্মরণ করিয়ে দেয়,তেমনি এটা আমাদের সোনালি ভবিষ্যৎ সম্ভাবনাও জানিয়ে দেয়। প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ আমাদের জীবন,সমাজ ও দেশকে বিশেষ ভাবে প্রভাবিত করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ছেন বলেই করোনাকালে দেশ স্থবির হয়ে যায়নি।আমরা যদি ১০টি উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব হবে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশন ২০২১ অর্জনসহ দেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে, ইতিমধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উন্নীতহয়েছে। ভিশন ২০২১এর অভিজ্ঞতার আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ ঘোষনা করেছেন।প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ-পল্লী স য় ব্যাংক,আশ্রয়ন-২ প্রকল্প,ডিজিটাল বাংলাদেশ,শিক্ষা সহায়তা কর্মসুচী,নারীর ক্ষমতায়ন,সবার জন্য বিদ্যুৎ,কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানসিক বিকাশ, সামজিক নিরাপত্তা কর্মসুচী,পরিবেশ সুরক্ষা ও বিনিয়োগ বৃদ্ধি বিশেষ উদ্যোগ গুলি ভিশন -২০৪১ কার্যকর  অর্জন এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ অর্জনেও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

প্রধান মন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ বাস্তবায়ন চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহিৃত করার পাশাপাশি বাস্তবায়নের লক্ষ্যে দিন ব্যাপী কর্মশালা অনুষ্টিত হয়েছে। কর্মশালায় বিভাগীয় ও জেলা পর্যায়ের  শিক্ষা বিভাগ, মহিলা বিষয়ক অধিদপ্তর,বিদ্যুৎ বিভাগ,কৃষি,খাদ্যা, মৎস্য, প্রাণী,সমবায়, সমাজসেবা বিভাগ, জনস্বাস্থ্য ও পরিবেশ অধিদপ্তরসহ সরকারী বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, ধর্মীয় নেতা, গনমাধ্যমের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।