সীতাকুণ্ডে আগুন জ্বলছেই

০৭ জুন, ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোর আগুন ৪৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণপণ চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না। সোমবার সন্ধ্যায়ও ডিপোর বিভিন্ন কনটেইনার জ্বলতে দেখা গেছে। তবে আগুন আর ছড়ানোর সুযোগ নেই।

ডিপোতে আরও ৪টি রাসায়নিকভর্তি কনটেইনার চিহ্নিত করা হয়েছে। আগুন নেভানোর জন্য শনিবার রাত ১০টা থেকে সোমাবার রাত ১০টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা পার হয়ে গেছে। এ সময়ে ফায়ার সার্ভিসের নিজস্ব ভাউজার এবং আশপাশের ৭টি পুকুরের পানি ঢেলেও আগুন নেভানো যায়নি।