এবার গোয়াল থেকে উদ্ধার ১২২৫ লিটার তেল

১৩ জুন, ২০২২

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পরিত্যক্ত গোয়ালে লুকিয়ে রাখা ১ হাজার ২২৫ লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। রোববার উপজেলার চরজব্বর ইউনিয়নের বেলালের বাড়ির গোয়াল থেকে তেলগুলো জব্দ করা হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল বলেন, জব্দকৃত তেলের মূল্য আড়াই লাখ টাকা। তেলগুলো নোয়াখালীর চিফ জুডিশিয়াল আদালতে জমা দেওয়া হয়েছে। পরবর্তীতে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।