বাংলাদেশসহ পাঁচটি দেশে গম রপ্তানির বিবেচনা করছে ভারত

১৪ জুন, ২০২২

বাংলাদেশসহ পাঁচটি দেশে গম রপ্তানি পুনরায় শুরু করার কথা ভাবছে ভারত। এসব দেশের সরকারের পক্ষ থেকে গম রপ্তানির অনুরোধ পাওয়ার পর ভারতের সরকার এ বিষয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে। সোমবার ভারতের সরকারি একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির অর্থনৈতিক সংবাদপত্র লাইভ মিন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।