এসএসসির পুরো পরীক্ষাই স্থগিত

১৭ জুন, ২০২২

সিলেটসহ দেশের কয়েকটি এলাকায় বন্যার কারণে ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া সারাদেশের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজ শুক্রবার সকালে দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পরীক্ষা শুরুর পরিবর্তিত তারিখ পরে জানানো হবে।