ইবির শেখ হাসিনা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে স্বর্ণা-হ্যাপি

২৫ জুন, ২০২২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাফিয়া হক স্বর্ণা সভাপতি ও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের উম্মে হাবিবা হ্যাপি সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। 

শনিবার (২৫ জুন) হলের প্রোভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন। এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মামুনুর রহমান, ইবি প্রেস ক্লাবের সভাপতি সরকার মাসুম ও বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আহবায়ক রুমি নোমান প্রমুখ।

কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেজাবীন স্নিগ্ধা, অর্থ-সম্পাদক কাজী ফারহানা, প্রচার-সম্পাদক সুরাইয়া ইয়াসমিন, দপ্তর-সম্পাদক ফারিয়া ইসলাম ও ব্যবস্থাপনা সম্পাদক শারমিন আক্তার রুপা।