কুবিতে আইকিউএসির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২৫ জুন, ২০২২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২১-২২ বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুন) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ. এফ. এম. আবদুল মঈন কর্মশালাটি উদ্বোধন করেন।

 উপাচার্য ড. এ. এফ. এম. আবদুল মঈন এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো আবু তাহের , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

 এছাড়া সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো আবু তাহের বলেন, 'আমরা আমাদের অর্থনৈতিক উন্নয়ন করে কোনো লাভ হবে না যতক্ষণ না আমরা আমাদের মানবসম্পদ উন্নয়ন করতে পারি, আমাদের মানবসম্পদ উন্নয়নের দিকে জোর দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের মত যায়গায় সার্ভ করতে হলে আমাদের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের অনেক বেশী দক্ষ হতে হবে।' এসময় আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।