পাবনায় মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন

২৬ জুন, ২০২২

“মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এ প্রতিপাদ্যে নিয়ে পাবনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (২৬ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মাদকব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট আব্দুল আল-মামুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রাকিবুজ্জামান, জেল সুপার মোঃ শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।