চাপ কম সিরাজগঞ্জের মহাসড়কে

০৮ জুলাই, ২০২২

ঈদুল আজহাকে সামনে রেখে প্রিয়জনদের কাছে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। এতে সিরাজগঞ্জের মহাসড়কে বুধবার রাত থেকেই গাড়ির চাপ বাড়তে শুরু করে। আজ সকালে মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ থাকলেও এখন পর্যন্ত কোথাও যানজটের সৃষ্টি হয়নি। এ ছাড়া ঝুঁকিপূর্ণ পুরোনো নলকা সেতুর পাশেই নবনির্মিত নলকা সেতুর দুটি লেনই খুলে দেওয়ায় উত্তরের ২২ জেলার এবারের ঈদ যাত্রা বেশ স্বস্তির হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।