০৮ জুলাই, ২০২২
কুরবানির ঈদ সামনে রেখে কামারদের ব্যস্ততা বেড়েছে। টুংটাং শব্দে মুখরিত কামারপাড়া। শেষ সময়ে পশু কুরবানির জন্য প্রয়োজনীয় দা, ছুরি, বঁটি, চাপাতিসহ নানা সরঞ্জামের কদর বেড়েছে। রাজধানীর বিভিন্ন বাজার এমনকি পাড়া-মহল্লার দোকানে এসব পণ্য বিক্রি হচ্ছে। এগুলোর সঙ্গে বিভিন্ন আকারের গাছের গুঁড়ি ও চাটাইয়ের চাহিদাও বেড়েছে। এসব পণ্য কিনতে ক্রেতারা ভিড় করছেন। তবে তারা বলছেন- গত বছরের তুলনায় দাম বেশি।