টোল আদায় বন্ধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

০৮ জুলাই, ২০২২

সড়ক দুর্ঘটনা, টোল আদায় বন্ধ ও ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ৩৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। 

শুক্রবার ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে সদর উপজেলার তারটিয়া পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। 

যানজটের কারণে ঘরমুখো মানুষ বিশেষ করে নারী ও শিশুরা চরম ভোগান্তিতে পড়েছেন। গন্তব্যে যেতে দুই থেকে তিন গুন বেশি সময় লাগছে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, সেতুর পশ্চিম পাশে ১৭ নম্বর পিলারের কাছে বাস-পিকআপের সংঘর্ষে একজন মারা গেছেন। এতে এক ঘন্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এছাড়াও অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হবে বলে তিনি জানান।