দেশে করোনা একজনের মৃত্যু, শনাক্ত ১১০৪

২০ জুলাই, ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ের মধ্যে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১১০৪ জনের দেহে।ফলে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ২৫০ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৯৯ হাজার ৩৯৫ জন।

বুধবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২৪২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৯ হাজার ৮৯২ জন।

২৪ ঘণ্টায় ৯৫৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯৪৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।